লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিনডে বিডি লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০০ টাকা ০১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১৩ টাকা ০৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৫৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২০ টাকা ৩১ পয়সা।
