সোমবার, জুন ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদানের শীর্ষে’ অগ্নি সিস্টেম

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৮ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। আজ কোম্পানিটির ৩৫ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৯ লাখ ৪২ হাজার টাকার।

১৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *