শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ওয়েব কোটসের কিউআইও আবেদন শুরু ১৩ ফেব্রুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ওয়েব কোটস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে গত ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস, ২০২২ অনুযায়ী ওয়েব কোটস পিএলসির ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।

কিউআইওর মাধ্যমে শেয়ার উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *