শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৬ নভেম্বর) কোম্পানিটির ২৭ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মনোস্পুল বাংলাদেশ। কোম্পানিটির ১৬ কোটি ৮৫ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, বিএসসি এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *