শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ইবনে সিনা ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ অক্টোবর) ইবনে সিনা ফার্মার ২৫ কোটি ৩৬ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্কয়ার ফার্মার আজ ১৯ কোটি ৭৭ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ০৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *