রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২২ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৪০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইড লিমিটেড, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, হাক্কানী পাল্প ও পেপার মিলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *