বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএসসির ২১ কোটি ৯৫ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমজেএল বিডির আজ ১৯ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ২৬ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে যমুনা ব্যাংক।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *