বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) কোম্পানিটির ২০ কোটি ২৩ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকার। ১৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সাইনপুকুর সিরামিকস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, হাক্কানী পাল্প, বিডি থাই, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *