শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে সী পার্ল বিচ রিসোর্টের ২০২৪-২০২৫ অর্থবছরের ০.৫০% নগদ লভ্যাংশ জমা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারহোল্ডারদের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ জমা দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ অক্টোবর ২০২৫ তারিখের রেকর্ড ডেট অনুযায়ী সিডিবিএল (CDBL) তথ্যের ভিত্তিতে পরিচালক ও স্পন্সর ব্যতীত যোগ্য শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ১ অক্টোবর ২০২৬ তারিখে নিজ নিজ ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
এছাড়া, শেয়ার ওয়ারেন্ট পত্র সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
