বুধবার, এপ্রিল ২২, ২০২৬
অনুসন্ধানী রিপোর্ট

শেয়ার কারসাজির দায়ে হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক-মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসি

শেয়ার কারসাজির দায়ে হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক-মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সরকারী কর্মকর্তা আবুল খায়ের হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, আবুল খায়ের হিরু সরকারি অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার বিরুদ্ধে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিএসইসির গঠিত তদন্ত কমিটি। এ অবস্থায় আবুল খায়ের ও তার সহযোগীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচিত অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং সরকারি কর্মচারি হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করার জন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠাবে বিএসইসি।
একই শেয়ারের লেনদেন কারসাজিতে সংশ্লিষ্টতার থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জড়িত কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিএসইসির কমিশন সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *