রবিবার, মে ১৭, ২০২৬
আজকের সংবাদ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৫৫১ কোটি টাকার লেনদেন

pujibazarpress.com. প্রতিবেদক :সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ–এর ব্লক মার্কেটে মোট ৫৫১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৪৯৪ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি–এর শেয়ার, যার পরিমাণ ৩৩৫ কোটি ৭ লাখ টাকা। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, যার লেনদেন হয়েছে ৫০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।

তৃতীয় স্থানে রয়েছে এপেক্স স্পিনিং, যার ব্লক মার্কেট লেনদেন দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৯ লাখ টাকা
বড় লেনদেনের তালিকায় আরও রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ (২৫ কোটি ৩ লাখ টাকা), ডমিনেজ স্টিল (১৩ কোটি ৫০ লাখ টাকা), জিকিউ বলপেন (১৩ কোটি ১৯ লাখ টাকা), এনসিসি ব্যাংক (৮ কোটি ৩ লাখ টাকা), ফাইন ফুডস (৫ কোটি ৮১ লাখ টাকা), লাভেলো আইসক্রিম (৫ কোটি ৬১ লাখ টাকা) এবং ড্যাফোডিল কম্পিউটার্স (৫ কোটি ৫০ লাখ টাকা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *