বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
কোম্পানি সংবাদ

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৩৪ পয়সা। যা আগের বছর ছিল ১৪ টাকা ৩০ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *