শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর বাড়ার সেরা ১০ শেয়ার

গেল সপ্তাহে (০৪ ফেব্রুয়ারি-০৮ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৩৪০টির দর বেড়েছে, ৩৮টির দর কমেছে, ১৮টির দর অপরিবর্তিত ছিল এবং ১৩টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০.১০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সের ৩৬.৩৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৩৫.১৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৩১.৫৬ শতাংশ, এবি ব্যাংকের ৩০.৭৭ শতাংশ, এডভেন্ট ফার্মার ২৯.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২৫.১৩ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২৫.১০ শতাংশ, মুন্নু ফেব্রকিসের ২২.৯৮ শতাংশ এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ২২.৮২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *