মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

গত সপ্তাহে (১-৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে রিজেন্ট টেক্সটাইল। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫৬ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে দর বৃদ্ধির তালিকার শীর্ষ স্থান দখল করেছে।
একই সময়ে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ৫২ দশমিক ২১ শতাংশ বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া এমারেল্ড অয়েলের শেয়ারদর ৪৬ দশমিক ৭৫ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৩৬ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *