মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (১-৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ অবস্থানে উঠে এসেছে এনসিসি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৯ কোটি ১৯ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৫২ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন মোট বাজার লেনদেনের ১ দশমিক ৯৮ শতাংশ দখল করেছে।
এ ছাড়া শীর্ষ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ (১.৭১ শতাংশ), যমুনা ব্যাংক (১.৬২ শতাংশ), আরডি ফুড (১.৫০ শতাংশ), মীর আখতার (১.৪৮ শতাংশ), লাভেলো আইসক্রিম (১.৪৮ শতাংশ), একমি পেস্টিসাইডস (১.৪৫ শতাংশ), নাভানা ফার্মা (১.৪৪ শতাংশ) এবং সিটি ব্যাংক (১.৪৪ শতাংশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *