সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে ২১ খাতেই বিনিয়োগকারীরা মুনাফায়

বিদায়ী সপ্তাহে (৩০ জুন থেকে ০৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২১ খাতেই। ফলে ২১ খাতের বিনিয়োগকারীরাই আলোচ্য সপ্তাহে মুনাফায় রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে সেবা ও আবাসন খাতের শেয়ার। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৯ দশমিক ১৬ শতাংশ। ৮ দশমিক ২১ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাত। একই সময়ে ৬ দশমিক ২৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কাগজ ও প্রকাশনা খাতের শেয়ার।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ভ্রমণ ও অবকাশ খাতে ৬ দশমিক ১৪ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫ দশমিক ৭৫ শতাংশ, সিরামিকস খাতে ৫ দশমিক ৬৭ শতাংশ, পাট খাতে ৫ দশমিক ৫৫ শতাংশ, আর্থিক খাতে ৫ দশমিক ০৩ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩ দশমিক ২৩ শতাংশ, চামড়া খাতে ২ দশমিক ৮৯ শতাংশ, সিমেন্ট খাতে ২ দশমিক ৮৯ শতাংশ, প্রকৌশল খাতে ২ দশমিক ৫৫ শতাংশ, ব্যাংক খাতে ২ দশমিক ৩৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২ দশমিক ১৫ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ দশমিক ৮৬ শতাংশ, মিউচুয়াল খাতে ১ দশমিক ৬০ শতাংশ, বিবিধ খাতে ১ দশমিক ৩৭ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ দশমিক ০৩ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে ০ দশমিক ৪১ শতাংশ এবং লাইফ ইন্স্যুরেন্স খাতে ০ দশমিক ০৮ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *