শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

বিদায়ী সপ্তাহে (১৪ সেপ্টেম্বর-১৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৮ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৫০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার এলিয়েন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯১ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রবি আজিয়াটা। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৪ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৫ কোটি ৭১ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৫ কোটি ৪০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৯৫ লাখ টাকা, সোনালী পেপারের ১২ কোটি ৭৭ লাখ টাকা, লাভেলো আইসক্রীমে ১২ কোটি ১০ লাখ টাকা,সী পার্ল রিসোর্টের ১২ কোটি ১০ লাখ টাকা এবং আইএসএনের ১১ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *