রবিবার, মে ১৭, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংকের শেয়ার

pujibazarpress.com. প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১০-১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৩৯৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৭.৩৯ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৯০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৭.৩৯ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৭৪ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৮.৪৪%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – ডমিনেজের ৩.৬১%, মুন্নু সিরামিকের ৩.৪৪%, এনসিসি ব্যাংকের ২.০৬%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১.৯৭%, এপেক্স স্পিনিংয়ের ১.৯০%, লাভেলো আইসক্রীমের ১.৮১%, আরডি ফুডের ১.৪২%, একমি পেস্টিসাইডের ১.৩৮% ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১.৩৬% লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *