শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
আজকের সংবাদ

সূচকের উত্থানে দুই ঘণ্টায় ডিএসইতে ২৯৯ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৭ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৪৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৪৯ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৭২ লাখ ৬৮ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৭ টি, কমেছে ৭৩ টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *