লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড
সূত্র মতে, সোমবার (২৪ জুলাই) ডিএসইতে ফু-ওয়াং ফুডসের ৮৬ লাখ ৩৪ হাজার ৫৯৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩০ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকা।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফইন্স্যুরেন্সের আজ ২৯ কোটি ৭৮ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রির লেনদেন হয়েছে ২৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।
সি পার্ল বিচ রিসোর্টের আজ ১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আরেক কোম্পানি আরডি ফুডের ১৭ কোটি ২৪ লাখ টাকা মূল্যের শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়াও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৪ কোটি ২৭ লাখ, জেমিনি সি ফুডের ১৩ কোটি ৬৯ লাখ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ১৩ কোটি ১৫ লাখ এবং এডিএন টেলিকমের ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
