বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

সূচক কমেছে একই সঙ্গে কমেছে লেনদেনও প্রধান শেয়ারবাজার ডিএসইতে

সোমবার (২৪ জুলাই) ডিএসইতে ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১২ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার ডিএসইতে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রবিবারের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও সূচক কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে কমেছে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক  সমান ৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে ১ হাজার ৩৭৪ পয়েন্টে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *