শনিবার, আগস্ট ১, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

পাঁচ লোকসানি কোম্পানি দর বৃদ্ধির শীর্ষ তালিকায়

ডিএসইর তথ্য মতে, সোমবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে মিডল্যান্ড ব্যাংকের। কোম্পানিটির শেয়ারদর আজ ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৩ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে নিয়েছে লোকসানি পাঁচ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা লোকসানি কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, আজিজ পাইপস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার এবং ইউনিয়ন ক্যাপিটাল।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা লোকসানি ইনটেক লিমিটেডের শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা আরেক লোকসানি প্রতিষ্ঠান আজিজ পাইপসের শেয়ারদর এদিন ১১ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

সর্বশেষ হিসাববছরে (২০২২) লোকসানে থাকা কোম্পানি খান ব্রাদার্সের শেয়ারদর আজ ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ দশে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে জনতা ইন্সুরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৪১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৯ দশমিক ১৯ শতাংশ, বঙ্গজের ৭ দশমিক ৭৩ শতাংশ, সোনালী আঁশের ৭ দশমিক ১০ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর ৫ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *