সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন চলছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনের তুলনায় সূচকটি বেড়েছে ০ দশমিক ৫০ শতাংশ।
এ সময় ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৫ দশমিক ৭২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করছে। শতাংশের হিসাবে ডিএস৩০ বেড়েছে ০ দশমিক ৪২ শতাংশ এবং ডিএসইএস বেড়েছে ০ দশমিক ৪৬ শতাংশ।
এ সময় ডিএসইতে মোট ১৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ১৫০টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ৫৫ হাজার ৩৯৫টি ট্রেডে।
এদিন এখন পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৫টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৫৭টির এবং অন্যান্য শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
