শনিবার, আগস্ট ১, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ১৪৩ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৬ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৪৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৩৭ ও ১৭৭৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৩ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮২টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *