বুধবার, মে ৬, ২০২৬
এক্সক্লুসিভ

স্টারলিং স্টকস্ এন্ড সিকিউরিটিজ লিমিটেড কর্মী ফরহাদ হুসেইন ইন্তেকাল করিয়াছেন

স্টারলিং স্টকস্ এন্ড সিকিউরিটিজ লিমিটেড কর্মী ফরহাদ হুসেইন ইন্তেকাল করিয়াছেন ইননা লিল্লাহ ও ইননা ইলাইহি রাজিউন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫ টা ১৫ মিনিটে মুগদা হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিওন)।

মাএ ৩৮ বয়সের মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, পিতা-মাতা, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে স্টারলিং স্টকস্ এন্ড সিকিউরিটিজ লিমিটেডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এক শোক বার্তায় বলা হয়, ফরহাদ হুসেইন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, অমায়িক, সহজ সরল এবং বন্ধুবৎসল মানুষ ছিলেন। মহান আল্লাহ তায়ালা তাকে মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

তার এই অকাল প্রয়াণে স্টারলিং স্টকস্ এন্ড সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক মন্ডলী এবং সর্বস্হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ গভীরভাব শোকাহত।

তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা পরিবারের সবাইকে এই শোক বহন করার তৌফিক দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *