২৩ নভেম্বর বন্ধ ৫ কোম্পানির শেয়ার লেনদেন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ঘোষিত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৩ নভেম্বর, সোমবার বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জস্, খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল), লিগ্যাসি ফুটওয়্যার ও উসমানিয়া গ্লাস শিট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ২৪ নভেম্বর থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।
