২৫ নভেম্বর ৯ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ঘোষিত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৫ নভেম্বর, বুধবার বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিলকো ফার্মাসিটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, ফার্মা এইডস, মেঘনা পেট্রোলিয়াম, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) ও বাটা সু কোম্পানি (বাংলাদেশ)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ২৬ নভেম্বর থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।
