লভ্যাংশ ঘোষণা করেছে বিডি থাই ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.০২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.১৭ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি টার্নওভার (Turnover) হয়েছে ৫৯৫,৫০১,২৮১ টাকা। গত বছর একই সময়ে টার্নওভার হয়েছিল ৭১১,১৮৪,৯২০ টাকা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে ০.৬৫ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো হয়েছিল ০.১৮ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (NAV) হয়েছে ১৪.০৯ পয়সা। গত বছর একই সময়ে সম্পদ হয়েছিল ১৪.১৪ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর ২৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ট্রাস্ট মিলনায়তন, পুরাতন এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্টে সকাল ১১ টায়। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।
