বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না এনার্জিপ্যাক পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগস্ট ২৭, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
সূত্র মতে, গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬ টাকা ৬০ পয়সা। আর গত ২৮ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *