মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
কোম্পানি সংবাদ

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ৬৭ পয়সা।

এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৩৩ পয়সা।

কোম্পানিটির এজিএম ও ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *