সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংকের দর কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। ফান্ডটির ইউনিট দর মূল্য কমেছে ১ টাকা।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ১০৮ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১০ টাকা ৭০ পয়সা।
সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ৮৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ৪৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসএস স্টিলের ৭ দশমিক ৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭ দশমিক ০৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ০৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬ দশমিক ৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৬ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *