বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে

বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি – ১৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে ডিএসই’র পিই রেশেও বেড়েছে ০ দশমিক ৩০ শতাংশ। ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসই’র পিই রেশিও ৯ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে যা ছিল ৯ দশমিক ৭২ পয়েন্ট।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে পিই রেশিও ৬.৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৩১৩ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৪ পয়েন্ট, আর্থিক খাতে ২৭.২ পয়েন্ট, খাদ্য খাতে ১৪ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬.২ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.৩ পয়েন্ট, আইটি খাতে ১৮.৮ পয়েন্ট, পাট খাতে ৩৬.২ পয়েন্ট, বিবিধ খাতে ৩১.৯ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.০০ পয়েন্ট, কাগজ খাতে ৩৬.৯ পয়েন্ট, ওষুধ খাতে ১১.০ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.১ পয়েন্ট, ট্যানারি খাতে ৪২.৬ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৩২.২ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৪.৬ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৩.৭ পয়েন্টে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *