আই টি সি (ITC) এর শেয়ারহোল্ডারদের জন্য ১১% নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠান আই টি সি (ITC) এর ২৪তম বার্ষিক সাধারন সভা ১০.১২.২০২৪ইং মঙ্গলবার বেলা ১০ঃ৩০ ঘটিকায় হাইব্রিড ব্যবহার করে অনলাইন এবং শারীরিক উপস্থিতি উভয়ের সমন্বয়ে RAOWA কনভেনশন হল-২,ভিআইপি রোড, মহাখালী, ঢাকা- ১২০৬ তে অনুষ্ঠিত হয়েছে ।
আইটি কনসালট্যান্ট পিএলসি এর ২৪তম বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগনের মাঝে বিতরনের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় ।
ড. কাজী সাইফুদ্দিন মুনীর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, জনাব মোঃ কামাল উদ্দিন, এফসিএ, স্বাধীন পরিচালক, জনাব দাশগুপ্ত অসীম কুমার, স্বাধীন পরিচালক, অন্যান্য বিদেশী পরিচালক, জনাব শ্যামল, কান্তি কর্মকার সিএফও এবং শ্রী অনিন্দ্য সরকার এফসিএস, কোম্পানি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।
