বুধবার, আগস্ট ৫, ২০২৬
অর্থনীতি

আগস্টের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন ডলার

চলতি আগস্ট মাসের প্রথম তিন দিনেই দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ২২০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৩ আগস্ট একদিনেই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *