আগামীকাল দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে
সূত্র মতে, কোম্পানিগুলো হচ্ছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার (১৮ জুলাই) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বুধবার (১৯ জুলাই)। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার (২০ জুলাই)।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
