বুধবার, মে ২০, ২০২৬
আজকের সংবাদ

আগামীকাল লেনদেনে ফিরবে ১০ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার বৃহস্পতিবার (২১ মে) লেনদেনে ফিরবে। যেগুলোর রেকর্ড ডেট এর কারনে আজ লেনদেন বন্ধ আছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইউসিবি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, উত্তরা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, পূবালী ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ব্যাংক এশিয়া।
রেকর্ড ডেট এর কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ আছে। এদিন যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার ছিল, তারা ২০২৫ সালের ব্যবসায় ঘোষিত লভ্যাংশ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *