বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ১০ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানি আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্যালভো কেমিক্যাল, জাহিন স্পিনং, আলিফ ইন্ডাস্ট্রিস, হাওয়া ওয়েল টেক্সটাইলস, আলিফ ম্যানুফেকচারিং এবং ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে যথাক্রমে আগামী ২০ নভেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *