বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৯ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, ইস্টার্ন ব্যাংক, শেফার্ড ইন্ডাস্টিজ এবং ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ১০ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ১০ কোটি ২১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিচ হ্যাচারির ৫ কোটি ১২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ লাখ ২৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- শেফার্ড ইন্ডাস্টিজের ৮০ কোটি ১৮ লাখ এবং ব্রাক ব্যাংক পিএলসির ৬২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *