আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় পর্ষদ সভা করবে আইটিসি
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালট্যান্টস লিমিটেড। আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের মতে, উল্লিখিত সভায় ৩০ জুন, ২০২৩-এ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড যদি প্রতিবেদনটি অনুমোদন করে তবে কোম্পানিটি এটি প্রকাশ করবে। বৈঠকের পর লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
প্রসঙ্গত, আইটি কনসালট্যান্টস গত বছর বিনিয়োগকারীদের ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
