বুধবার, জুন ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় বোর্ড সভা আনোয়ার গ্যালভানাইজিং

 

তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির সভা ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের মতে, উল্লিখিত সভায় ৩০ জুন, ২০২৩-এ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড যদি প্রতিবেদনটি অনুমোদন করে তবে কোম্পানিটি এটি প্রকাশ করবে। বৈঠকের পর লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

প্রসঙ্গত, গত বছর আনোয়ার গ্যালভানাইজিং বিনিয়োগকারীদের মোট ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ৮০ শতাংশ বোনাস শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *