বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি (‘BCMIA)

পুঁজিবাজার প্রেস.কম : বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিনিয়োগকারীদের”
পুঁজিবাজারে ধারাবাহিক পতনের ফলে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। ধারাবাহিক দরপতনের প্রতিবাদে আজ লেনদেনে শেষে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কফিন মিছিল কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের পদত্যাগ দাবি করেছেন তারা। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এসকল বিনিয়োগকারীরা।

আজ রবিবার (১৮ মে) দুপুরে দিকে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন, সমন্বয়ক ও মুখপাত্র নুরুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *