বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের ৪০ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকা। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১৩ কোটি ২৬ লাখ ৫৪ হাজার টাকার। আর ১১ কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা, বিএটিবিসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *