বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবজার এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সি ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

৩০ জু, ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ফেব্রুয়ারি বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *