বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

এনআরবিসি ব্যাংকের ১২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজার প্রেস.কম : এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ অনুমোদন, ২০২৫ সালের জন্য নিরীক্ষক নিয়োগ এবং তাদের সম্মানী নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর কুর্মিটোলা গল্ফ ক্লাবে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে এ সভা হয়। এতে স্বশরীরে এবং অনলাইনে স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা অংশ নেন।

সভায় স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো: শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারদের অনলাইন প্লাটফর্মে প্রদত্ত সর্বোচ্চ ভোটের মাধ্যমে ৪ টি অ্যাজেন্ডা পাস করা হয়। এছাড়া অনলাইন এবং সশরীরে উপস্থিত বিনিয়োকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *