আজ ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ৯৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ৮২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ৬৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।
তালিকায় থাকা অন্যন কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৪৬ লাখ ৮৯ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৩০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
