আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০১ পয়সা।
আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৫৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১ টাকা ১১ পয়সা।
