আফ্রিকার মরিশাসে ১৪০ কোটি মানুষকে লক্ষ্য করে কাজ করবে বাংলাদেশ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, খুব শিগগিরই আমরা (বাংলাদেশ) আফ্রিকার কয়েকটি দেশে ফার্মাসিউটিক্যাল শিল্প ও কৃষি খাদ্য শিল্প স্থানান্তর করতে যাচ্ছি। আমরা মরিশাসকে কেন্দ্র করে আফ্রিকার ১.৪বি লিয়ন মানুষকে লক্ষ্য করে কাজ করব।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান ড. হাসিনা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. আব্দুল মোনায়েম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিহুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান বলেন, আমরা যা পড়ি এবং ব্যবসার ব্যবহারিক কাজের মধ্যে অনেক পার্থক্য। আমরা যতটা নীতি-নৈতিকতা নিয়ে কাজ করতে চাই, বাস্তবতার নিরিখে তেমন কিছু করা যায় না।
তিনি বলেন, বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক কৌশলে বাংলাদেশ এখন অনেক পরিবর্তন হয়েছে। আগে দেশের মন্ত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বড় বড় অনুদান আনতেন। একজন মন্ত্রী যত বেশি বৈদেশিক সাহায্য আনতে পারেন, তার কৃতিত্ব তত বেশি। বিশ্বের অনেক দেশ এখনো আমাদের বন্যা-খরা দারিদ্র্যের দেশ হিসেবে জানে। আমাদের দেশের কিছু রাজনৈতিক লোক বিদেশীদের কাছে দেশের বিরুদ্ধে অপবাদ দেয়। তাই বিদেশীরাও আমাদেরকে ছোট করে দেখে।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, আমরা যখন বিদেশিদের অর্থনৈতিক পরিবর্তনের কথা বলি, তখন অনেকেই বিশ্বাস করতে চান না। গুগলে সার্চ করার পর আমি বিশ্বাস করি। আগামী মাসে আমরা প্যারিস, টুলুস, বার্লিন এবং ফ্রাঙ্কফুর্টে বিনিয়োগ শীর্ষ সম্মেলন আয়োজন করছি। সেসব দেশের দূতাবাস আমাদের এই শীর্ষ সম্মেলনে সহযোগিতা করছে। একসময় আমরা সাহায্য নিতে প্যারিসে যেতাম। এবং এখন আমরা সেখানে ব্যবসায়িক অংশীদারদের সন্ধান করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কখনোই তার মিশন ভিশন ব্যর্থ করেনি। আমরা একটি দারিদ্র্যপীড়িত দেশ ছিলাম বলে আমরা কখনো কোনো ঋণ খেলাপি হইনি। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হব না।
বিএসইসি চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্যসহ মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে আমাদের মানবসম্পদ কেড়ে নিলে তাদের অর্থনীতি থেমে যাবে। আগামী দিনে বাংলাদেশের প্রয়োজন হবে দক্ষ ও মেধাবী মানবসম্পদ। আমাদের এখন সব ক্ষেত্রে ভালো মানুষ দরকার।
