বুধবার, মে ২০, ২০২৬
আজকের সংবাদ

আবারও কমানো হয়েছে সোনার দাম

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমায় নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দাম কমানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *