বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

আয় বেড়েছে পদ্মা অয়েলের

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি কোম্পানি লিমিটেড।

রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ টাকা ২৭পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২৪ টাকা ৮৮ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ২২ টাকা ৪০ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১৪ টাকা ৮৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *