বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

আলোচ্য বছরে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ৩ ব্যাংকের’

পুঁজিবাজার প্রেস.কম :শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত ১৬টি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকগুলোর মধ্যে আলোচ্য বছরে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ৩ ব্যাংকের। ব্যাকগুলো হলো- সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংক। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ব্যাংকটি ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

পূবালী ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *